ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০২৪ সাল থেকে সতর্কবার্তা দিয়ে আসছিল ইউনিসেফ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দীর্ঘ সময় ধরে হামের রুটিন টিকার ঘাটতি তৈরি হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির দাবি, ২০২৪ সাল থেকেই তারা এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছিল এবং আগের ও বর্তমান মিলিয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে একাধিকবার বিষয়টি অবহিত করা হয়।
আজ বুধবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে বছরে প্রায় ৭ কোটি (৭০ মিলিয়ন) হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়নি। ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে মাত্র ১ কোটি ৭৮ লাখ (১৭.৮ মিলিয়ন) ডোজ টিকা এসেছে, যা মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশের মতো।
তিনি আরও বলেন, টিকা সংকটের বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫-৬টি চিঠি পাঠানো হয় এবং অন্তত ১০ বার বৈঠক করে বিষয়টির ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তার ভাষায়, নতুন দায়িত্ব গ্রহণের আগেও শেষ চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছিল।
ইউনিসেফের মতে, রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় বহু শিশু টিকার আওতার বাইরে থেকে যায়, যার ফলে দেশে হামের সংক্রমণ বাড়ার ঝুঁকি তৈরি হয় এবং তা বড় ধরনের প্রাদুর্ভাবে রূপ নেয়। রানা ফ্লাওয়ার্স জানান, দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের মে মাসে দেশে হামের রুটিন টিকার নতুন চালান পৌঁছেছে। ইউনিসেফ বলেছে, এখন দোষারোপের পরিবর্তে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, ঝুঁকিপূর্ণ শিশুদের টিকার আওতায় আনা এবং আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো জরুরি। ভবিষ্যতে যেন কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত না হয়, সে লক্ষ্যেই সরকার ও উন্নয়ন সহযোগীরা একসঙ্গে কাজ করছে বলেও জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর