ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানকে হোয়াটওয়াশ করে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরবময় অধ্যায়। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম হোয়াইটওয়াশের কীর্তি।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলেছিল পাকিস্তান। তখনও জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। তবে পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের দৃঢ় ব্যাটিং কিছুটা শঙ্কায় ফেলে দিয়েছিল স্বাগতিকদের।
দিনের শুরুতেই রিজওয়ানকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিয়েও জীবন পান পাকিস্তানি এই ব্যাটার, কারণ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর রিজওয়ান ও সাজিদ মিলে প্রতিরোধ গড়ে তোলেন।
তবে গুরুত্বপূর্ণ সময়ে আবারও দলের ভরসা হয়ে ওঠেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে এই বাঁহাতি স্পিনার নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। ৩৬ বলে ২৮ রান করে বিদায় নেন সাজিদ। এরপর শতকের খুব কাছে পৌঁছে যাওয়া রিজওয়ানকেও থামিয়ে দেন শরিফুল ইসলাম। ১৬৬ বলে ১০ চারে সাজানো ৯৪ রানের ইনিংস খেলে মিরাজের হাতে ক্যাচ দেন তিনি।
শেষদিকে খুররাম শেহজাদকে ফিরিয়ে পাকিস্তানের শেষ আশাটুকুও নিভিয়ে দেন তাইজুল। খুররাম রানের খাতা খোলার আগেই বিদায় নেন, আর মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন শূন্য রানে। পাকিস্তানের ইনিংস থামে ৩৫৮ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে তিনি শিকার করেন ছয় উইকেট। এছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে, ফলে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান সংগ্রহ করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছুঁতে পারেনি সফরকারীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর