ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরানের ওপর নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা বাকি ছিল।
মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে ওভাল অফিসে এক অনুষ্ঠানে তিনি জানান, শেষ মুহূর্তে সেই পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের নেতারা এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আগামী কয়েক দিনের মধ্যে কোনো সমঝোতা না হলে দেশটির ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে, অর্থাৎ শুক্রবার, শনিবার বা রবিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই হামলা হবে সীমিত সময়ের জন্য। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত