ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৭৭ হাজার শিক্ষক নিয়োগে নতুন ঘোষণা তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ৫২ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে এ খাতে ২০ হাজার ৮৩৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী আরও জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় ৬ হাজার ৯২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ হাজার ৪১২টি মাদ্রাসাসহ মোট ১০ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নতুন করে ভর্তি ফি দিতে হবে না। লটারির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক ভর্তি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব স্তরের শিক্ষাবৃত্তির অর্থ দ্বিগুণ করা হয়েছে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রীয় সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ মোট শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক