ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গ্রাফিতি ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিএমপি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সভা-সমাবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা ১২ ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরে একই দিন সন্ধ্যা ৬টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।
নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় জারি করা পূর্বের গণবিজ্ঞপ্তি সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রত্যাহার কার্যকর হবে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এতে জানানো হয়।
এ বিষয়ে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি ভিডিওতে দেখেছেন গ্রাফিতি করতে আসা কিছু মেয়ের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়েছে। এরপর তিনি পুলিশের কাছে ১৪৪ ধারা তুলে নেওয়ার অনুরোধ জানান এবং সবাইকে গ্রাফিতি করার সুযোগ দেওয়ার কথা বলেন। পরে পুলিশ কমিশনার তাকে জানান, ঢাকার অনুমতি পাওয়া গেছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
তিনি আরও জানান, প্রয়োজনে সন্ধ্যা ৬টা থেকেই গ্রাফিতি কার্যক্রম চালুর বিষয়েও তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন।
এর আগে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের পুলিশের হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর এনসিপি। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর টাইগারপাস মোড়ে ‘গ্রাফিতি অঙ্কন কর্মসূচি’ শুরু করেন দলটির নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর