ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাকায় সুপেয় পানির সংকট ভয়াবহ রূপ নিচ্ছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পানি সংকট ক্রমেই গুরুতর রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৭ মে) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত ও পরিশোধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
সাক্ষাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যে পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী ইউনিসেফের দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের একটি বড় অংশ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
ইউনিসেফ প্রতিনিধিদলও বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)