ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা প্রশাসনের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবার মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি ফোনের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।
রবিবার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)-এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।
তিনি বলেন, “আমরা ‘হ্যালো ডিসি’ নামে একটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের সমস্যা বা পরামর্শ জানাতে পারবেন। আমরা বিষয়টি শিগগিরই বিস্তারিতভাবে উপস্থাপন করব।”
এ সময় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “বর্তমানে অনলাইন জুয়ার ঝুঁকি বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সেলিব্রিটিদের মাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হবে।”
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও মানুষের প্রত্যাশা আমাদের কাছে পৌঁছে যায়। জেলা প্রশাসনের কোনো দপ্তরে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হলে বা অনিয়ম দেখা গেলে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন।”
সভায় ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান