ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রথম ধাপে ৭.৫ শতাংশ কার্যকর করা হলেও আগামী জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও ৭.৫ শতাংশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে বাতিল করা হলেও শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি এখনো বাতিল হয়নি। ফলে জুলাই থেকে ১৫ শতাংশ হারে বাড়ি ভাতা কার্যকরের সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের সম্মতি ছিল। শিক্ষক নেতারাও বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। তাই আসন্ন জুলাই থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বড় কোনো বাধা থাকার কথা নয়।
গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় রেখে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ এবং ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাতা কার্যকর করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী বেতন স্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করা হবে। এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ ও অন্যান্য শর্ত মানতে হবে এবং ভাতা প্রদানে সব আর্থিক বিধিবিধান অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বর্ধিত ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না বলেও জানানো হয়। ভাতা সংক্রান্ত ব্যয়ে অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং প্রশাসনিক মন্ত্রণালয়কে যথাযথ জিও জারি করতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত