ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
‘ইন্টারনেট বিচ্ছিন্নে দেশে অচল অবস্থার সৃষ্টি হয়’
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। গ্রিন সিটি হিসেবে পরিচিত এই শহরকে আরও আধুনিক ও নান্দনিক রূপ দিতে চলছে কাজ।রাজশাহী নগরীর এক হোটেলে শুক্রবার দুপুরের এক আয়োজনে একথা জানিয়েছেনভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
পরিকল্পনার অংশ হিসেবে‘ড্রেনেজ ও পানির লাইনের মতো ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ লাইনও মাটির নিচ দিয়ে নেওয়া হবে। এতে একদিকে ঝুঁকি কমবে, অন্যদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে’, বললেন মন্ত্রী।
এ সময়বর্তমান বিশ্বব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরলেন তিনি।
‘ইন্টারনেটের যোগাযোগ যেন কোনো দিনই বিচ্ছিন্ন না হয়। এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়। দেশে অচল অবস্থার সৃষ্টি হয়। একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকারও পড়ে যেতে বাধ্য হয়। এমন দৃষ্টান্তও রয়েছে।’
দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিসনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত‘আইএসপিএবি-নিক্স রাজশাহী বিভাগীয় পপ’- এর উদ্বোধনের আয়োজন ছিল। সেখানে প্রধান অতিধি ছিলেন ভূমিমন্ত্রী।
বিশেষ অতিথি ছিলেনরাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসপিএবির বিভাগীয় সভাপতি মো. শহীদুজ্জামান।
এর আগে শুক্রবার সকালে নগরীর নওদাপাড়ায় অবস্থিত ব্রাক লার্নিং সেন্টারে যান মন্ত্রী। প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী।
‘পাটের মতো রাজশাহীর সিল্কও বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেসব প্রতিষ্ঠান দেশের পাশাপাশি বিদেশেও কাজ করছে তাদেরকে সিল্কের ঐতিহ্য তুলে ধরে এর প্রসারে কাজ করা উচিত’- মনে করেনমিজানুর রহমান মিনু।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন