ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমা
নিজস্ব প্রতিবেদক: সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আঞ্জুমান আরা লিমা। তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা আগামী ১৫ মে থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখার সুযোগ এবং রাষ্ট্রের সেবায় কাজ করার অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে নিয়মিতভাবে দায়িত্ব পালনে সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা আরও বলেন, কর্মকালীন সময়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দায়িত্ব পালনের সময় অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক