ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংকট শেষে টিকা অব্যবস্থাপনার তদন্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: টিকা সংকট ও হামের পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়েদের আশ্বস্ত রাখা এবং শিশুদের দ্রুত টিকার আওতায় আনা।মঙ্গলবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের পর অনেক শিশুর নিউমোনিয়া দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে ভেন্টিলেশনই হয়ে ওঠে শেষ ভরসা। এ পরিস্থিতি সামাল দিতে সরকার পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে একটি বেসরকারি ওষুধ কোম্পানির উদ্যোক্তার মাধ্যমে আরও ১০টি ভেন্টিলেটর সহায়তা পাওয়া গেছে, যা দ্রুত বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে।
তিনি জানান, বর্তমানে হামের রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা, আইসিইউ সুবিধা এবং চিকিৎসকসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা চালু রয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, চীনা কোম্পানি সিনোভ্যাকের কাছ থেকে চীন সরকারের অনুমোদনসহ ৭৬ হাজার ৬১৬ ভায়াল ভ্যাকসিন এসেছে, যা প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের সমান। এ ছাড়া পোলিও ও অ্যান্টির্যাবিস টিকাদান কার্যক্রমও শুরু করা হবে বলে জানান তিনি।তিনি বলেন, বর্তমানে সব ধরনের টিকাদান কার্যক্রম চালু রয়েছে। শুধু ভিটামিন-এ ক্যাপসুলে কিছুটা ঘাটতি আছে। তবে জুন মাসের মধ্যে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাবে এবং আগের নিয়ম অনুযায়ী বছরে দুইবার ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ করা হবে।
যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নিয়মিত ইপিআই কার্যক্রম অব্যাহত রয়েছে।
টিকা ব্যবস্থাপনায় কোনো অব্যবস্থাপনা হয়ে থাকলে তা তদন্ত করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংকটকাল পার হওয়ার পর কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর