ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষমতা কিংবা প্রশাসনিক পদ— কোনোটিই স্থায়ী নয়। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও জনসেবার মানসিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকারই চিরস্থায়ী নয়। একইভাবে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণেও সেটি প্রমাণিত হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্ব সঠিকভাবে পালন করা গেলে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে দেশ আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের প্রত্যাশা পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। যে কর্মকর্তা যেখানেই দায়িত্বে থাকুন না কেন, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে সরকার কোনো আপস করবে না। অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে। পুলিশ সদস্যরা কোনো ব্যক্তি বা দলের নয়, রাষ্ট্র ও জনগণের সেবক বলেও উল্লেখ করেন তিনি।
প্রযুক্তির বিকাশের কারণে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য পুলিশ কর্মকর্তাদের আরও দক্ষ, আধুনিক ও বহুমুখী সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে মব ভায়োলেন্সসহ নানা সংকট মোকাবিলা সহজ হবে। পাশাপাশি সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।
তারেক রহমান আরও জানান, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, বদলি ও পদোন্নতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- দেশে বাড়লো সোনার দাম