ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ ডলারে।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হয়। তবে ট্রাম্প এই প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন।
অন্যদিকে সংবাদমাধ্যম এক্সিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার শর্ত রাখা হয়েছিল।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
এদিকে তেলের দাম বাড়ায় বড় বড় জ্বালানি কোম্পানির আয়ও বেড়েছে। সৌদি আরামকো জানিয়েছে, তাদের মুনাফা গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। একইভাবে বিপি ও শেল চলতি বছরে মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালির অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দামে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)