ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্ব মা দিবস আজ
নিজস্ব প্রতিবদেক: মা—একটি ছোট্ট শব্দ, অথচ এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা আর মমতার অনুভূতি। জীবনের প্রতিটি মুহূর্তে যার স্নেহ, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা ছায়ার মতো আগলে রাখে, সেই মাকে সম্মান জানাতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস।
প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মায়ের সঙ্গে ছবি শেয়ার করে ভালোবাসা ও আবেগ প্রকাশ করছেন। কেউ লিখছেন স্মৃতির কথা, কেউবা জানাচ্ছেন কৃতজ্ঞতা।
অনেকের মতে, মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। কারণ সন্তানের জীবনের প্রতিটি দিনই মায়ের জন্য। তবুও মাকে বিশেষভাবে সম্মান জানাতে একটি দিন উৎসর্গ করার মধ্যে রয়েছে ভালোবাসার আলাদা প্রকাশ।
মাকে নিয়ে কবি কাদের নেওয়াজ লিখেছিলেন—“মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।”
জন্মের পর থেকেই সন্তানের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে থাকেন মা। তার হাত ধরেই হাঁটা শেখা, তার চোখে পৃথিবী দেখা, ভয় পেলে তার বুকেই আশ্রয় খোঁজা—শৈশব থেকে জীবনের প্রতিটি অধ্যায়ে মায়ের উপস্থিতি হয়ে ওঠে সবচেয়ে বড় নির্ভরতা।
ইতিহাস বলছে, ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মা দিবস পালন করা হয়। আনা জার্ভিস তার মা অ্যান মেরি রিভস জার্ভিস-এর স্মৃতিকে সম্মান জানাতে এই দিবস চালুর উদ্যোগ নেন। পরে তার প্রচেষ্টাতেই দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
বিশেষ এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রত্যাশা একটাই—সব মা সুস্থ থাকুক, ভালো থাকুক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত