ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সাবেক হয়েও নিজেকে মুখ্যমন্ত্রী বলছেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রাভি বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে গেছে এবং আইনগতভাবে তিনি এখন সাবেক মুখ্যমন্ত্রীর অবস্থানে আছেন। তবে তার এক্স ও ফেসবুক প্রোফাইলে এখনও ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’ লেখা রয়েছে।৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি বড় জয় লাভ করে এবং ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটে। ভবানীপুর আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন।
৫ মে এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন না। তার দাবি, নির্বাচনের ফলাফল জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নয়।
এই পরিস্থিতি অনেককে ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটে। ফলাফল স্পষ্ট হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং সরকারি গাড়ি ব্যবহার না করে নিজ দলের গাড়িতে ফিরে যান। তিনি নিরাপত্তাকর্মীদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দিতে অনুরোধ করেছিলেন।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুদ্ধদেব ভট্টাচার্যের সেই আচরণের প্রশংসা করে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টেনেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ ও চরিত্রবান নেতা ছিলেন এবং ক্ষমতার প্রতি তার কোনো লোভ ছিল না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত