ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মান জানাতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহতদের অবদান স্মরণে তাদের মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ এক চিঠিতে বাংলাদেশ কনস্যুলেট মিয়ামিকে জানায়, আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এতে পরিবারের একজন প্রতিনিধি উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পাতে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন তার মরদেহ দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হওয়ার পর বিষয়টি সামনে আসে। দীর্ঘ সময় যোগাযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশের সহায়তা নেওয়া হয়।
এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি ব্যাগ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলার দুটি অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডিগ্রি প্রদান তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোরই অংশ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত