ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
হুথিদের বিরুদ্ধে হামলার কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলায় যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি-সমর্থিত সামরিক জোট ও হুথিদের মধ্যে প্রায় দুই মাস ধরে হামলা-পাল্টা হামলা চললেও এত দিন এতে জড়াতে অনাগ্রহ দেখিয়েছিলেন তিনি।
তবে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। হুথিদের ওই হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া দুই বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকও হতাহত হয়েছেন।
হামলার পর এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন আরও সক্রিয়ভাবে অংশ নেবে কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সম্ভবত, আমরা বিষয়টি দেখছি। আমরা মাত্র সাম্প্রতিক হামলার ব্যাপারে জানতে পেরেছি। তো বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দ্রুতই পদক্ষেপ নেব।”
এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।
পরে আরেক সাংবাদিক যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে হামলায় যোগ দেবে কি না, তা জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা এটি দেখব।”
এদিকে গতকালের হামলার পর সৌদি আরবের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে হুথিরা। তাদের বক্তব্য, মক্কা ও মদিনা অঞ্চলের উদ্দেশে যাওয়া বিমান ছাড়া অন্য কোনো উড়োজাহাজ সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো বিমান প্রবেশ করলে সেটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি