ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জুনাইদ আহমেদ পলকের যাবতীয় সম্পত্তি জব্দের নির্দেশ
ডুয়া নিউজ : ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আদালত।
এর আগে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে-শাশুড়িসহ পলকের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের এ আদেশ দেন আদালত।
এছাড়াও, বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ ও মালিক-পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুরসহ আট দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এদিকে, ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। এছাড়া, কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩টি মামলা করা হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, “ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি টাকার মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ও ভোগ দখলের অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ৪ এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ আইনের ৫ এর ২ ধারা মোতাবেক একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র