ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘অতিরিক্ত ব্যয় ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি ৪২ শতাংশ বাড়ানো সম্ভব’
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কার্যকর পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও কারিগরি সক্ষমতা উন্নয়ন করা গেলে নতুন জনবল বা অতিরিক্ত ব্যয় ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘নগর স্বাস্থ্য ব্যবস্থা পুনর্বিবেচনা: গবেষণা থেকে নীতি নির্ধারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গবেষণালব্ধ তথ্যকে কাজে লাগিয়ে একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট হেলথ সিস্টেম’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গবেষণাকে কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে সরাসরি জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। পাশাপাশি তথ্যভিত্তিক ও ‘পিপল-সেন্ট্রিক’ স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে সম্পদের ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। অনেক ক্ষেত্রেই বিদ্যমান সুযোগ-সুবিধা পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
ড. এম এ মুহিত উল্লেখ করেন, কোনো অতিরিক্ত খরচ বা জনবল ছাড়াই শুধু হাসপাতালের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নত করার মাধ্যমে স্বাস্থ্যসেবার সক্ষমতা প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও ডিজিটাল ডেটা ব্যবহারের মাধ্যমে সেবা আরও কার্যকর করা যাবে।
ঢাকার বিভিন্ন এলাকার ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যঝুঁকি ও দারিদ্র্য সম্পর্কিত স্থানীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ডেটা স্বাস্থ্য পরিকল্পনাকে আরও নির্ভুল ও বাস্তবসম্মত করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাকে অবশ্যই জনগণের প্রয়োজনকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে। শুধু রোগ নিরাময় নয়, রোগীর মানসিক স্বস্তি ও সন্তুষ্টি নিশ্চিত করাও একটি কার্যকর স্বাস্থ্যসেবার অংশ।
স্বাস্থ্য খাতে গবেষণা ও একাডেমিক জ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গবেষণালব্ধ ফলাফল যেন কেবল প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা সরাসরি নীতি প্রণয়নে ব্যবহৃত হয়।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য খাতে তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে, যা ভবিষ্যতের ‘স্মার্ট হেলথ সিস্টেম’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- পর্তুগাল বনাম কঙ্গো: এক ক্লিকে মোবাইলে দেখুন সরাসরি