ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় আর নেই। গত ১৯ এপ্রিল ২০২৬ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
অধ্যাপক প্রদীপ কুমার রায় ১৯৫২ সালের ২ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নিরদ বরন রায়। ১৯৬৭ সালে মানিকগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে "Studies in the Theory of Value" বিষয়ের ওপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ড. প্রদীপ কুমার রায় ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর তিনি একই বিভাগে অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৬ জুলাই ২০১৪ থেকে ৫ জুলাই ২০১৭ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে দর্শন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মনোবিদ্যা গবেষণা কেন্দ্র, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একজন প্রথিতযশা লেখক হিসেবে দর্শনের ওপর তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন। দর্শনশাস্ত্রের বাইরেও সাহিত্য ও ধর্মীয় বিষয়ের ওপর তাঁর গভীর পাণ্ডিত্য ও অসংখ্য রচনা রয়েছে।
তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন(ডুপডা)-এর সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ড. প্রদীপ কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)