ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই

২০২৬ এপ্রিল ২২ ২১:০৮:৩৩

অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই

বিনোদন ডেস্ক: হরিয়ানা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) উত্তর প্রদেশের বুলন্দশহরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় দিব্যাঙ্কা উত্তর প্রদেশের বাড়িতেই ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সহকর্মী ও ভক্তরা।

দিব্যাঙ্কা সিরোহী কেবল একজন সফল অভিনেত্রীই ছিলেন না, পড়াশোনাতেও তিনি ছিলেন মেধাবী। তিনি চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ এবং পরবর্তীতে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। মূলত টিকটকের একটি ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে তিনি রাতারাতি পরিচিতি পান। এরপর তিনি হরিয়ানার বিনোদন জগতে পা রাখেন এবং অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন। ইনস্টাগ্রামে তাঁর কয়েক লাখ অনুসারী (ফলোয়ার) রয়েছে।

দিব্যাঙ্কার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন হরিয়ানা ও উত্তর প্রদেশের অভিনয় শিল্পীরা। তাঁর পরিবারে দুই ভাই এবং এক বোন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও ইন্ডাস্ট্রির সহকর্মীরা এই ক্ষতি মানতে পারছেন না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত