ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধানসহ ১১ হাজারেরও বেশি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল আজ বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার মধ্যে প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আজ রাতে গণমাধ্যমকে জানান, ফলাফল ওয়েবসাইটে আপলোডের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “আমাদের আইটি টিম নিবিড়ভাবে কাজ করছে। আমি নিজেও অফিসে উপস্থিত আছি। আশা করছি রাত ১০টার মধ্যেই প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।”
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চার শিফটে এই বিশাল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজারেরও বেশি পদের বিপরীতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। পদগুলোর মধ্যে রয়েছে স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার।
ফলাফল প্রকাশের পর প্রার্থীরা এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ইনপুট দিয়ে উত্তীর্ণ হয়েছেন কি না তা জানতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত