ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দেশে ডিজেলের মজুত নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল ৩০ এপ্রিলের মধ্যে দেশে আসবে। জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনও নেই বলে তিনি দাবি করেন।
তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে ভুল তথ্য বা অপতথ্য কোনোভাবেই সহ্য করা হবে না। তবে সরকারের যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানানো হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি, যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত