ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল এবং বিশ্বে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় এবং নির্ধারিত সময়েই জ্বালানি লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রতিনিধি এবং রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রোসাটমের মহাপরিচালক ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে হেলিকপ্টারে করে রূপপুরে গিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি স্থাপনের তিন মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) প্রথম ইউনিটের কার্যক্রম চালুর লাইসেন্স এবং ৫২ জন বিশেষজ্ঞের অনুমোদন দেয়। কিছু কারিগরি জটিলতার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনে এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা