ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বাকৃবিতে ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, ভর্তি বাতিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির একটি ঘটনা সামনে এসেছে। নানার সনদকে বাবার নামে দেখিয়ে ভর্তি নিশ্চিত করার চেষ্টা করলে যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে এবং প্রার্থীর ভর্তি বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, রবিবার (২৬ এপ্রিল) ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই এক প্রার্থী নানার মুক্তিযোদ্ধা সনদকে বাবার সনদ হিসেবে ব্যবহার করে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার চেষ্টা করেন। নথিপত্র যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর প্রার্থীকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিষয়টি প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে।
প্রক্টরিয়াল বডির তথ্য অনুযায়ী, ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিনেই এ অনিয়ম ধরা পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।
ভর্তি কমিটির হিসাব অনুযায়ী, ১,০০৬টি আসনের বিপরীতে প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৩৯ জন ছাত্র এবং ২০৭ জন ছাত্রী। এখনো ৫৬০টি আসন খালি রয়েছে। রবিবার (২৬ এপ্রিল) শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে কাগজপত্র কঠোরভাবে যাচাই করে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।
ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথমে প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় রিপোর্টিংয়ের মাধ্যমে প্রক্রিয়া শুরু করেন। এরপর ব্লাড গ্রুপিং ও হেলথ কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট কার্যালয়ে ডিন ও পরিচালকদের মাধ্যমে মূল কাগজপত্র যাচাই এবং ফরমে স্বাক্ষর নেওয়া হয়।
পরবর্তীতে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শিক্ষা শাখা, কোষাধ্যক্ষ শাখা এবং পূবালী ব্যাংকের আর্থিক কার্যক্রম সম্পন্ন করা হয়। সবশেষে কৃষি অনুষদের ডিন কার্যালয় থেকে নিজ নিজ হলের আসন বরাদ্দ নিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)