ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
থানায় মামলা করতে হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: থানায় গিয়ে মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে সাধারণ মানুষকে যেন অপ্রয়োজনীয় ঝামেলা বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার বিকেলে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় মামলা বা জিডি করতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে থানায় অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ চালু করা, যাতে ফৌজদারি বিচার প্রত্যাশীরা সহজে আইনের সুরক্ষা পেতে পারেন। এটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম লক্ষ্য।
এছাড়া দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গণ পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের সব থানায় অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরির আবেদন গ্রহণ করে আইনগত সেবা দেওয়া হচ্ছে। ফলে মানুষ থানায় না গিয়েও সহজে ও হয়রানিমুক্তভাবে জিডি করতে পারছেন।
তিনি বলেন, অনলাইন জিডি সফটওয়্যারে যদি কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ পাওয়া যায়, তাহলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠিয়ে বিস্তারিত তথ্যসহ থানায় আসার জন্য অনুরোধ করা হয়। এর ভিত্তিতে পরবর্তীতে নিয়মিত মামলা দায়ের করা সম্ভব হয়।
সব মিলিয়ে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের মাধ্যমে থানার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার দিকে এগোচ্ছে সরকার বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক