ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রেকর্ড ১২৬ মিমি বৃষ্টিতে ডুবল ফেনী
নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। অল্প সময়ের মধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে সড়ক ও নিম্নাঞ্চল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড হয়েছে প্রায় ১২৯ মিলিমিটার।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির ফলে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে ড্রেন ও খালের পানি ধীরগতিতে নামছে। ফলে শহরের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে।
এদিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমে সর্বোচ্চ। তিনি আরও বলেন, আগামী ২ থেকে ৩ দিন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান