ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাম আক্রান্ত শিশুদের জরুরি টিকাদানের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় আক্রান্ত শিশুদের দ্রুত টিকাদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে টিকাদান কার্যক্রমে গাফিলতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
এর আগে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদনও জানানো হয়। গত ২ এপ্রিল সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহে ঘাটতি, স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সাড়া না দেওয়ার বিষয়গুলো নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩১ হাজার ২৮ জনে পৌঁছেছে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া হামের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর