ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নৈশভোজে গু/লির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে আকস্মিক গুলির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে এ ঘটনা ঘটে, যেখানে হোয়াইট হাউজ সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী নৈশভোজ।
টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প। হঠাৎ বাঙ্কেট হলের ভেতরে বিকট শব্দ শোনা গেলে সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত সরিয়ে নেন।
ঘটনার পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন।
প্রতিবছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। তবে আকস্মিক এই গুলির ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানান, একজন বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি ছোড়ে। তবে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
গুলির শব্দ শোনার পরপরই গোয়েন্দা সংস্থার সদস্যরা বাঙ্কেট হল ঘিরে ফেলেন এবং উপস্থিত অতিথিদের নিরাপত্তা নির্দেশনা দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত