ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দিলেন বেসরকারি শিক্ষকরা
ডুয়া ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি (রোববার) অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষকরা দাবি করেছেন, বেতন স্কেলসহ সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং শতভাগ উৎসবভাতা প্রদান করতে হবে। তারা বলেছেন, আজকের মধ্যে দাবি মেনে না নিলে আগামীকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।
মাধ্যমিক ও কারিগরি শিক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ মোশারফ জানিয়েছেন, "সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। আজকের মধ্যে দাবি মেনে না নিলে কর্মবিরতি পালন করা হবে।"
তিনি আরও বলেন, "আমরা আশা করছি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতি ছাড়াও আমরণ অনশনের ঘোষণা দেওয়া হবে।"
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন কয়েকশ শিক্ষক। তাদের আন্দোলনে দিন দিন আরও বেশি শিক্ষক-কর্মচারী যোগ দিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি