ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
মেহজাবীনের প্রথম পারিশ্রমিক কত ছিল
বিনোদন ডেস্ক: অভিনয়জগতে পথচলার শুরুটা সহজ ছিল না অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্য। তার শুরুর দিনগুলোর অভিজ্ঞতা ছিল ভয়, অনিশ্চয়তা আর প্রস্তুতিহীনতার গল্পে ভরা। আজ দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হলেও, প্রথম কাজের স্মৃতি আজও তার মনে স্পষ্ট।
এক সাক্ষাৎকারের অভিজ্ঞতা তুলে ধরে মেহজাবীন জানান, প্রথম নাটকে অভিনয়ের আগে তিনি ধারণাই করতে পারেননি কীভাবে শুটিং হয়। চিত্রনাট্য ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এমন পরিস্থিতি তাকে বেশ নার্ভাস করে তোলে। সহশিল্পী হিসেবে তখন ছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তবে তার কাজ সম্পর্কে কোনো পূর্বধারণা না থাকায় শুটিং শুরুর আগে ভয় আরও বেড়ে যায়।
তিনি বলেন, নাটকের নাম ছিল “তুমি থাকো সিন্ধু পাড়ে”। শুটিংয়ের জন্য প্রয়োজনীয় চিত্রনাট্য তিনি পাননি। এমনকি কী ধরনের পোশাক নিতে হবে, সেটিও পরিষ্কারভাবে বুঝতে পারেননি। শেষ পর্যন্ত নিজের টাকায় কিছু সালোয়ার-কামিজ ও শাড়ি নিয়ে শুটিংয়ে যেতে হয়। শুরুটা তার কাছে ছিল পুরোপুরি অজানা এক অভিজ্ঞতা।
মেহজাবীন আরও জানান, শুটিং হয় ধানমন্ডি, টিএসসি ও চারুকলা এলাকায়। প্রথম দিকে একাধিক টেক লাগলেও পরিচালক ফাহমি ভাইয়ের ধৈর্য ও দক্ষতা তাকে সাহস জুগিয়েছিল। ধীরে ধীরে ভয় কেটে গিয়ে শুটিং উপভোগ করতে শুরু করেন তিনি। প্রথম কাজের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পান ১৫ হাজার টাকা, যা তার জীবনের প্রথম আয়।
বর্তমানে অভিনয় জীবনের সেই শুরুর পথ পেরিয়ে মেহজাবীন এখন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন। সর্বশেষ তাকে দেখা গেছে “সাবা” সিনেমায় এবং এর আগে “প্রিয় মালতী” সিনেমায়। নাটক থেকে সিনেমায় সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এখন নতুন মাধ্যমেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার