ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বেলুচিস্তানে পুতে রাখা বোমা বিষ্ফোরণ; নিহত ১১
ডুয়া ডেস্ক : দীর্ঘদিন ধরেই পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এবার রাজ্যের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘটেছে এই ঘটনা।
পাকিস্তানের পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে ঘটেছে এই বিস্ফোরণ। আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলকা থেকে শহরের দিকে রওনা দেয়। মোট ১৭ জন শ্রমিক তখন ট্রাকে ছিলেন।
সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল, সেখানে ট্রাকটি আসতেই বিস্ফোরণ ঘটে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর বলেছে, “খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন “সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার।”
ভৌগলিক আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম রাজ্য বেলুচিস্তানে ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে। খনিজ সম্পদে ভরপুর এই পাকিস্তানের এই রাজ্য।
এদিকে কোন গ্রুপই তাৎক্ষণিকভাবে শুক্রবারের বোমা বিস্ফোরণের দায় নেয়নি। প্রায়ই বালুচ জঙ্গিরা এখানে সরকারি ও বেসরকারি খনিজ সম্পদ উত্তোলন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও কর্মীদের উপর প্রায়শই হামলা চালায়।
পরবর্তীতে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ), বিশেষ করে মজিদ ব্রিগেড নামে পরিচিত তাদের আত্মঘাতী বোমারু বিভাগ বালুচিস্তানে সাম্প্রতিক প্রায় সকল হামলার দায় স্বীকার করেছে। এই হামলার ফলে বহু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা, ভয়েস অব আমেরিকা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ