ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ
ডুয়া নিউজ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এবার একটি বাস আরেকটি বাসে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা লাগা বাসটি ছিটকে গিয়ে পাশে থাকা সড়ক নিরাপত্তার টহল গাড়িতে আঘাত করে। ফলে তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুরভি পরিবহন নামে এক বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আধাঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ঢাকা থেকে মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে সুরভি পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি