ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজের সংখ্যা কত
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালির কাছাকাছি ভয়াবহ নৌ-অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নিরাপদ পারাপারের অনুমতির অপেক্ষায় সেখানে প্রায় ৩ হাজার ২০০টি জাহাজ আটকে পড়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ও।
ফক্স নিউজের বরাতে জানা যায়, আটকে পড়া জাহাজগুলোর মধ্যে প্রায় ৮০০টি তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। এ পরিস্থিতিতে প্রায় ২০ হাজার নাবিক চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, দুই দেশের মধ্যে বেশ কিছু অমীমাংসিত ইস্যুতে অগ্রগতি হয়েছে এবং ইরানের ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে।
হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, মূলত ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত করার সম্মতির পরই এই অস্থায়ী সমঝোতা সম্ভব হয়েছে।
মধ্যস্থতায় পাকিস্তান
সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্যোগে ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা কয়েক দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
জাহাজ জটের মধ্যে আটকে রয়েছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার এটি হরমুজ প্রণালির কাছে পৌঁছালেও পারাপারের অনুমতি পায়নি।
ইরান সরকারের কাছে অনুমতির আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। ফলে জাহাজটিকে আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, কূটনৈতিকভাবে অনুমতির চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় সেটিকে শারজাহ বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিক সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর