ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইজিপির সঙ্গে ঢাবি অ্যালামনাই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পুলিশ সদর দপ্তরে (পুলিশ হেডকোয়ার্টার্স) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এবং অফিস সেক্রেটারি মো. বায়েজীদ বোস্তামী।
বৈঠকের শুরুতে ডুয়া নেতৃবৃন্দ আইজিপি মোঃ আলী হোসেন ফকিরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে পুলিশের শীর্ষ পদে মোঃ আলী হোসেন ফকিরের পেশাদারিত্ব ও সাফল্যের প্রশংসা করেন নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গৌরব অনুভব করি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে সামাজিক ও সেবামূলক কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং এর শিক্ষা-সহায়ক কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আবাসন সংকট নিরসন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। ডুয়া নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকির ডুয়া নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের গঠনমূলক উদ্যোগগুলো অব্যাহত রাখার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল