ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির বিজয়
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রকাশিত বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পর্যন্ত ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেলে এই চিত্র স্পষ্ট হয়।
জেলা নির্বাচন কমিশন ধাপে ধাপে ফল ঘোষণা শুরু করে। প্রাথমিক ফলাফলেই দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
অপরদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ছাড়া মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ।
ভোটের হার তুলনামূলক কম হলেও ফলাফলে বড় ব্যবধানে জয় পাওয়ায় আসনটিতে রাজনৈতিকভাবে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত