ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফের সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দল আবারও ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করেন। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধীদের আপত্তি সত্ত্বেও যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় তারা নিতে চান না। তাই তারা অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নেন।
ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী জোটের সংসদ সদস্যরা একসঙ্গে সংসদ কক্ষ ত্যাগ করেন। এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং ও থার্ড রিডিংসহ প্রতিটি ধাপে বিরোধীরা অংশগ্রহণ করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে তারা সমর্থনও জানিয়েছেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর হঠাৎ ওয়াকআউট করা কতটা যৌক্তিক এ প্রশ্ন থেকেই যায়। তিনি বিরোধী জোটকে ধন্যবাদ জানিয়ে মাগরিবের নামাজের পর পুনরায় সংসদে যোগ দেওয়ার আশা প্রকাশ করেন।
সবশেষে অধিবেশন শেষে বিরোধী জোটের ওয়াকআউটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংসদে তাদের অংশগ্রহণ ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে, যা ভবিষ্যতে সংসদীয় কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত