ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ আসনের উপনির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাসুদুর রহমান ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে তিনি এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ভোট কারচুপি, অনিয়ম এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান।
এ বিষয়ে বিস্তারিত জানাতে একই দিন বিকেল ৩টায় শ্রীবরদী জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে সকাল থেকেই ভোটগ্রহণ চলছিল। তবে দিনভর বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর