ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানের বিবৃতি শেয়ার করল হোয়াইট হাউজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একই বিবৃতিটি পুনরায় শেয়ার করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) তেহরান থেকে প্রকাশিত ওই বিবৃতিতে ইরান সরকার আঞ্চলিক সংঘাত প্রশমনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শরিফের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তা এবং যুক্তরাষ্ট্রের পাঠানো ১৫ দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনার আহ্বানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে তেহরান। পাশাপাশি, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণের মার্কিন ঘোষণার পর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচির স্বাক্ষরিত বিবৃতিতে দেশটির সামরিক অবস্থানও তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ইরানের ওপর হামলা বন্ধ হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক কার্যক্রম স্থগিত রাখবে।
এছাড়া বিবৃতিতে জানানো হয়, আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে নৌযান চলাচলের সুযোগ দেওয়া হবে, যা সমন্বিত সামরিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত বিবেচনার ভিত্তিতে নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই বিবৃতি হোয়াইট হাউজের মাধ্যমে প্রকাশ পাওয়া যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে এবং দীর্ঘদিনের উত্তেজনার পর এটি সম্ভাব্য সংলাপ ও স্থিতিশীলতার পথে একটি প্রাথমিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা