ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বনলতা এক্সপ্রেসে প্রস্তাব পেয়েও সরে দাঁড়ান বিপাশা হায়াত
নিজস্ব প্রতিবেদক: ঈদে প্রেক্ষাগৃহে আসা নির্মাতা তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে ছবিটি। তারকাবহুল এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজটি করেননি নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত—যা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলাসা করেন বিপাশা হায়াত। জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন।
বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার কিছু। আমার এখনও দেখা হয়নি সিনেমাটি। কিন্তু আমি সবসময় চেয়েছি কাজটা এমন হোক, যেখানে আমি ঘাম ঝড়াতে প্রস্তুত। আমি নিজেকে ঠিক এভাবেই দেখে আসতে চেয়েছি। তাই আমার মনে হয়েছে সেখানে আমার সেই পরিশ্রমের জায়গাটা কম।
এ কারণেই নিজের অভিনয়ের মানদণ্ডের সঙ্গে মিল না পাওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। তবে সিনেমাটির প্রশংসা করতে ভোলেননি এই গুণী অভিনেত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট