ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল
নিজস্ব প্রতিবেদক: ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক–কে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় বর্তমানে তার কারামুক্তি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৫ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে বিচারকের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১ এপ্রিল মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ওই দিন বাদী খলিলুর রহমান আদালতকে জানান, মোজাম্মেল হকের খালাসে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে বাদী খলিলুর রহমানকে ডেকে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজনের মাধ্যমে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে বলা হয়, তিনি নির্বাচনী খরচের জন্য ওই টাকা চান এবং পরিশোধে তিন দিনের সময় দেন, অন্যথায় গুম করার হুমকি দেন। পরবর্তীতে নির্বাচনের সময় নিজের এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ব্যবসা বন্ধ করতে বাধ্য করার অভিযোগও আনা হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন খলিলুর রহমান।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত