ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নেতৃবৃন্দ। আজ রোববার, (১৬ মার্চ) উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অ্যালামনাইদের ভূমিকার প্রশংসা করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময়ই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।”
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব এ টি এম আবদুল বারী, কার্যনির্বাহী কমিটির সদস্য নিলোফার চৌধুরী মনি, আমিনুর রহমান মাইকেল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মো. তহা, ড. শরিফুল ইসলাম দুলু এবং দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, লাইব্রেরি সুবিধা বৃদ্ধি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অ্যালামনাই নেতৃবৃন্দ বলেন, তারা কেবল একটি সংগঠন হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে বদ্ধপরিকর। আগামীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও গবেষণায় অর্থায়নের মাধ্যমে একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে তাদের।
সাক্ষাৎ শেষে উপাচার্য মহোদয় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত