ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
রেকর্ড ঋণের কবলে যুক্তরাষ্ট্র: ভেঙে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ঋণের বোঝা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং অদূর ভবিষ্যতে তা এক ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, বর্তমানে দেশটির ঋণের পরিমাণ তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০১ শতাংশে গিয়ে ঠেকেছে।
সিবিওর তথ্যমতে, আগামী দশ বছরে এই ঋণের পরিমাণ কমার কোনো লক্ষণ নেই, বরং তা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যানগত পূর্বাভাস বলছে, ২০৩৬ সাল নাগাদ মার্কিন ঋণের এই অনুপাত জিডিপির ১২০ শতাংশে উন্নীত হতে পারে, যা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে।
বিশেষজ্ঞদের মতে, এই পূর্বাভাস যদি সত্যি হয় তবে তা হবে আমেরিকার ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের চরম ঋণের রেকর্ডকেও ছাপিয়ে যাবে, যা বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী এই দেশের জন্য এক অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ