ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
গণসংহতির পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দলের গঠনতন্ত্র অনুযায়ী সরকারি দায়িত্বে থাকলে শীর্ষ পদে থাকা সম্ভব নয় এই নিয়ম মেনেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছে দলটি।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূইয়া।
তিনি জানান, দলের সংবিধান অনুযায়ী সরকারে দায়িত্ব পালনরত অবস্থায় প্রধান সমন্বয়কারীর পদে থাকা যায় না। এ কারণে জোনায়েদ সাকি পদত্যাগ করছেন। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম ঘোষণা করা হবে।
২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জোনায়েদ সাকি। ২০২২ সালে বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পান এবং বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর