ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাসে ৮০০০ টাকা বৃত্তি দিচ্ছে ব্র্যাক, আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: মেডিকেল শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি এবং আমিনুল আলম ট্রাস্ট ফান্ডের আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এই সহায়তা প্রদান করা হয়, যা একাধিক ধাপে নির্বাচনের মাধ্যমে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে ব্র্যাক নিজস্ব অর্থায়নে এবং সাবেক নির্বাহী পরিচালক (আন্তর্জাতিক) মরহুম মো. আমিনুল আলমের স্মরণে ‘আমিনুল আলম ট্রাস্ট ফান্ড’-এর মাধ্যমে এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এর লক্ষ্য হলো দক্ষ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। বিশেষভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও শিক্ষাজীবন সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
আবেদনসংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে (এমবিবিএস) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। আবেদনপত্রের প্রতিটি অংশ সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে এবং এসএসসি, এইচএসসি পরীক্ষার জিপিএ ও মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সনদ, ট্রান্সক্রিপ্ট ও ভর্তি নিশ্চিতকরণের কাগজপত্র পরিষ্কার স্ক্যান কপি (PDF/JPEG) আকারে জমা দিতে হবে; ঝাপসা বা অস্পষ্ট নথি গ্রহণযোগ্য হবে না।
পারিবারিক আয় সংক্রান্ত তথ্য অবশ্যই সঠিকভাবে প্রদান করতে হবে এবং প্রয়োজনে তা যাচাই করা হতে পারে। আবেদন ফরমে ব্যবহৃত মোবাইল নম্বর ও ই-মেইল সচল রাখতে হবে, যাতে যোগাযোগ সহজ হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে যেকোনো পর্যায়ে আবেদন বাতিল হতে পারে।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে সরকারি মেডিকেল কলেজে (এমবিবিএস প্রথম বর্ষ) ভর্তি হতে নির্বাচিত হতে হবে এবং পরিবারের মাসিক আয় ২০ হাজার টাকার কম হতে হবে।
নির্বাচন প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকা, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা, সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া এসব বিষয় বিবেচনা করা হবে। ব্র্যাক কর্মসূচির সদস্যদের সন্তান, ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে প্রয়োজন অনুযায়ী পরীক্ষার ফলাফলের শর্ত শিথিল করা হতে পারে।
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এককালীন ২০,০০০ টাকা এবং মাসিক ৮,০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতলিংকের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ, ২০২৬। উল্লেখ্য, ভর্তি রসিদের কপি ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ