ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে বড় ধরনের সাশ্রয় পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের টার্গেট নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলসহ অর্থ বিভাগের প্রণীত কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে।
সমন্বিত পরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কৃষিতে সেচ সুবিধা, সারের উৎপাদন ও সরবরাহ এবং শিল্পখাতে জ্বালানি সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী তিন মাস দেশজুড়ে সব ধরনের আলোকসজ্জা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রচার কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে, আর ব্যাংকিং সেবা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। জরুরি সেবা ছাড়া সব অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদ্যুৎ সাশ্রয়ের কৌশল বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে বলে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি