ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দেশে লাখ লাখ পদ ফাঁকা, সংসদে নতুন তথ্য দিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি চাকরিতে বিপুল সংখ্যক পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে—এমন তথ্য উঠে এসেছে জাতীয় সংসদে। এতে প্রশাসনিক কাঠামো ও জনসেবার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানান, বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন এবং চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন কর্মরত। এছাড়া অন্যান্য শ্রেণিতে রয়েছেন ৭ হাজার ৯৮০ জন।
শূন্যপদের হিসাব তুলে ধরে তিনি বলেন, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে শূন্য রয়েছে ৮ হাজার ১৩৬টি পদ।
এদিকে, জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে দায়ের করা আরও অনেক মামলা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি আদালতে নির্দোষ প্রমাণিত হলে তাকে সম্মানের সঙ্গে আচরণ করা তার মৌলিক অধিকার। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রেই অস্বাভাবিকভাবে মামলা দায়ের করা হয়েছে—যেখানে মৃত ব্যক্তি, প্রতিবন্ধী এমনকি রাজনৈতিক নেতাদেরও আসামি করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে যথাসম্ভব মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে এই প্রক্রিয়া সরাসরি আইন মন্ত্রণালয়ের অধীনে নয় বলেও তিনি উল্লেখ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ