ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সংবিধান ইস্যুতে সংসদে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। বুধবার (১ এপ্রিল) বিকেলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটে, যা সংসদে নতুন করে রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলের সংসদ সদস্যরা একপর্যায়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আইনমন্ত্রী হয়তো তার বক্তব্যটি যথাযথভাবে অনুধাবন করতে পারেননি, তবে তিনি মনে করেন না এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।
তিনি আরও বলেন, আগের দিনের আলোচনার মূল বিষয় ছিল গণভোট এবং সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত পরিষদের অধিবেশন আহ্বান করা। এই বিষয়টিকেই কেন্দ্র করে সংসদে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত নিষ্পত্তিহীন থেকে যায়।
সবশেষে, দাবি আদায়ে দৃঢ় অবস্থান জানিয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউটের পথ বেছে নেন। এতে করে সংবিধান সংস্কার প্রশ্নে সংসদের ভেতরে রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট