ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের গত ১১ বছর ধরে কোনো বেতন বৃদ্ধি না হওয়া এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে তাদের জীবনযাত্রার সংকট নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই বিষয়টি সরকারের নজরে আনেন।
সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি কর্মচারী রয়েছেন। অথচ ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর পার হলেও তাদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। এই দীর্ঘ সময়ে দেশে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, যার ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।”
তিনি বিশেষ করে ১ম থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের আর্থিক কষ্টের কথা উল্লেখ করে জানতে চান, তাদের বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হবে কি না বা সরকারের এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না।
হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি জানান, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য ইতোমধ্যে একটি ‘পে কমিশন’ গঠন করা হয়েছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, “এ বিষয়ে সংসদ সদস্য যদি পৃথক নোটিশ দেন, তবে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে।” এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।
সংসদীয় এই আলোচনায় সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য ও মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট সংকটের বিষয়টি জোরালোভাবে উঠে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক