ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সপ্তাহে ৬ দিন পাঠদান শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট মোকাবিলায় দেশের স্কুলগুলোতে পাঠদানের ধরনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ক্লাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন নির্দেশনার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যবস্থায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন স্কুল খোলা রেখে অনলাইন ও অফলাইন উভয়ভাবেই ক্লাস পরিচালনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মন্ত্রী আরও জানান, বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে, যাতে জ্বালানি ব্যবহার কমিয়ে শিক্ষাব্যবস্থা সচল রাখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে